পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : বাংলা ভাষা

ছবি
তোমার ভাষা আমার ভাষা হৃদয়  মাঝে বাংলা ভাষা। তোমার আশা আমার আশা বাংলা মোদের প্রাণের ভাষা। মায়ের হাসি বাংলা ভাষা মায়ের স্নেহ বাংলা ভাষা। কবিতা গানে বাংলা ভাষা হৃদয়  সুরে বাংলা ভাষা। ছন্দে  ছড়ায় বাংলা ভাষা ঐক্য সুরে বাংলা ভাষা। চোখের  মণি বাংলা ভাষা রত্ন  খনি বাংলা ভাষা। শ্লোগানে শ্লোগানে বাংলা ভাষা জোরসে বল বাংলা ভাষা। সৃষ্টি সুখের স্বপ্নে ভাসা মোদের গর্ব বাংলা ভাষা। জ্ঞানের আলো বাংলা ভাষা বাংলা মোদের মায়ের ভাষা। ------------------------ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক