কবিতা : যুদ্ধে কেউ জেতে না
যুদ্ধে কেউ জেতে না, যুদ্ধে জেতে - হাহাকার । যুদ্ধে কেউ জেতে না , যুদ্ধে জেতে - দারিদ্র্য। যুদ্ধে কেউ জেতে না , যুদ্ধে জেতে - নিষ্ঠুরতা। যুদ্ধে কেউ জেতে না , যুদ্ধে জেতে - দূষণ। যুদ্ধে কেউ জেতে না, যুদ্ধে জেতে - মৃত্যু। যুদ্ধে কেউ জেতে না, যুদ্ধে জেতে - ধ্বংস। ----------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক