কবি : ডঃ গৌতম কুমার মল্লিক দশ বছর আগে -------- তোর ঐ শূন্যে ওড়া চুল আমার সকল কাজে ভুল। তোর ঐ লাজুক লাজুক মুখ আমি ভুলি সকল দুখ। তোর ঐ রঙিন রঙিন টিপ আমার হৃদয় নদে ছিপ। তোর ঐ চোখের কাজল টান মন আমার আনচান। তোর ঐ আড় চোখেতে চাওয়া আমি ভুলেছি নাওয়া খাওয়া। তোর ঐ উদাসী হয়ে থাকা আমার বুকটা যেন ফাঁকা। তোর ঐ ইশারায় মারা চড় আমার হৃদয়ে তুলে ঝড়। তোর ঐ স্বপ্ন ভরা খুশ আমি হারিয়েছি সব হুঁশ। তোরে একটু দেখার রেশ আমি যাইরে প্রেমের দেশ। এখন ........... তোর ঐ চুল ভাতের থালায় আমি ভাবি পালাই পালাই। তোর ঐ লাজুক লাজুক মুখ পাই নারে আর সুখ। তোর ঐ রঙিন টিপে দেখি সব- ই কি ছিল মেকি। তোর ঐ চোখের কাজল টান আমার স্বপ্ন ভেঙে খান। তোর ঐ আড় চোখেতে চাওয়া আমার প্রেম পিরিতি হাওয়া। তোর ঐ উদাসী হয়ে থাকা ভাবি তুই একটি ন্যাকা। তোর ঐ ইশারায় মারা চড় আমার যায় রে জ্বলে ধড়...
তোরা শুনছিস, দিন গুনছিস আমি আসছি তোরা জেনে রাখ,নেই রাখঢাক আমি আসছি। আমি আসছি তোরা নাচছিস কি ? ক্যাবারে ? ওরে বাবারে ! খেল দেখাবো আমি আসছি। আমি আসছি কথা বলতে আমি মানুষের কথা বলবো আমি আসছি গান গাইতে আমি মানুষের গান গাইবো। আমি শান্তির কথা বলবো আমি মৈত্রীর সুরে গাইবো আমি গোলাপের সাথে খেলবো আমি প্রলাপের মত বকবো। আমি আসছি তোরা সাবধান যত হানাদার খুব সাবধান ওরে বদমাস খাস হাড়মাস আমি আসছি তোরা চলে যা। আমি হিরোসীমা নাহি ঘটাবো আমি মানবতাবাদ ছড়াবো আমি শান্তির সেনা সাজবো আমি মর্ত্যে গড়বো স্বর্গ। আমি আসছি তোরা শুনে রাখ বাজা ঢাকঢোল বাজা করতাল আমি ভালোদের হব ভগবান আমি মন্দের হব শয়তান। সমাজের যারা পিছিয়ে আমি আনবো তাদের এগিয়ে আজও যে আছে ঘুমিয়ে আমি দেবো গো তারে জাগিয়ে। আমি গড়বো শুধু গড়বো আমি রুখবো যত ধ্বংস আমি ঘুষখোরদের রক্ত চুষে শেষ করবো বংশ। আমি কালোবাজারীর...
ঠিক কি কি গুন থাকলে একটা পশু মানুষ হয় তা ঠিক সময়ে না জানার জন্য আমি মানুষ হতে পারিনি। ঠিক আর কতটা সঞ্চয় করলে আমার চৌদ্দ প্রজন্মের ভবিষ্যৎ ঠ্যাং এর উপর ঠ্যাং তা ঠিকঠাক হিসেব করতে না পারায় আমি দাতা হতে পারিনি। ঠিক কতটা ভালবাসলে ক্ষতির সম্ভাবনা নেই তার হিসেব কষতে কষতে হৃদয়ে লাবডুব শব্দ শোনা হয়নি। অথচ স্ত্রী ও পরস্ত্রীর মাঝের পিচ্ছিল পথকে আড়াল করতে ঘোমটা নামক বস্তুর সাহায্য নিতেও দ্বিধা করিনি। ----------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
দারুণ
উত্তরমুছুন