পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : এই ছেলেটি সেই ছেলেটি

ছবি
এই ছেলেটি  সেই ছেলেটি যেই ছেলেটি   রাত  জেগেছে                    লম্ফ  জ্বেলে। এই ছেলেটি  সেই  ছেলেটি  যেই  ছেলেটি   স্কুলের  পথে                        ভিজেছে জলে। এই  ছেলেটি  সেই ছেলেটি যেই ছেলেটি  মনে মনে গুনগুনিয়ে                                  গাইতো গান। এই ছেলেটি   সেই ছেলেটি যেই ছেলেটি  পড়ার ফাঁকে মজুর হয়ে                                     রুয়তো  ধান। এই ছেলেটি   সেই ছেলেটি যেই ছেলেটির   বুকের পাঁজর                           যাচ্ছে  গোনা। এই  ছেলেটি   সেই  ছেলেটি যেই  ছেলেটির...

কবিতা : বোশেখ এলে - ই

ছবি
বোশেখ  এলেই একশো একটা প্রতিজ্ঞা করি মিষ্টি হেসে প্যাকেট হাতে ধার দেনা সব শোধ করি। চৈত্রশেষে হিসেব কষে দেখি এ কি কান্ড একি ! ভুল করেছি একশো দুয়ের বেশী। আবার  বোশেখ আসে আবার কোমর  বাঁধি----- ----------- ডঃ গৌতম কুমার মল্লিক।

কবিতা : মশা ও মানুষ

ছবি
মশা  রে  মশা ব্যাপার  কি ভাই তোর ! জ্বালিয়ে  মারিস কেন রে তুই সন্ধ্যে  থেকে ভোর। প্রাণী শ্রেষ্ঠ মানুষ তুমি একথা  তোমার  সাজে। আমার বাঁচার রসদ আছে তোমার দেহের মাঝে। --------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা : অন্নদাশংকর রায়

ছবি
রঙ  নয়  তুলি নয় অক্ষর  দিয়ে ছবি  তুমি এঁকেছিলে মানব হৃদয়ে। বিদ্রূপে  ঠাসা  ছড়া কৌতুক  ভরা বড়দের  ভুলত্রুটি সোজা তুলে ধরা। দুই  বাংলার  মাঝে বিবেকের বাতি দূর করেছিলে তুমি অন্ধকার রাতি। তুমি নেই তবু আছো চিরদিন রবে তোমার প্রেরণা নিয়ে বাঙালী এগোবে। ------ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক।

কবিতা :বিদ্যাসাগর

ছবি
বিদ্যাসাগর তুমিই  জ্বেলেছো জ্ঞানের আলো দেশে। তুমিই হলে দয়ারসাগর মানুষ ভালবেসে। বিবেকানন্দ বলেছিলেন তুমিই মডার্ন ম্যান। মানুষের ভাল করাই তোমার ধ্যান ও জ্ঞান। জাতপাত ধর্ম নিয়ে করোনি  মাতামাতি। চেয়েছিলে দূর করতে কু- সংস্কারের রাতি। হাড়ি মুচি ডোম অস্পৃশ্য ছিল না তোমার কাছে। কার্মাটারে  ছিলে তুমি  সাঁওতালদের মাঝে। বন্ধ ঘরের জানালা খুলে আনলে আলো ঘরে। জানাই তোমার শত প্রণাম শ্রদ্ধাভক্তি  ভরে। -----     কবি : ডঃ গৌতম কুমার মল্লিক।

কবিতা : শরৎ বাবু তুমি কোথায় ?

ছবি
শরৎ বাবু তুমি কোথায় ? একটিবার এসো প্লীজ ---- এদিকে যে তোমার দেবদাসকে নিয়ে হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার। বিন্দুমাত্র উত্তাপ তুমি পেয়েছো কি ? তুমি কি জানো তোমার দেবদাস ঝড় তুলেছে। বোকাবাক্সের বেশকিছু চ্যানেলে তোমার দেবদাসকে নিয়ে তর্ক- বিতর্ক আলোচনা  সমালোচনা জনমত সমীক্ষা ------ বাদ যায়নি কিছুই। বলিউড থেকে ঢেউ এসে আছড়ে পড়েছে কলকাতার কফি হাউস থেকে শুরু করে বাঁকুড়ার নিমাইয়ের পান গুমটির সামনের জটলায়, এমনকী মফস্বল শহর গড়বেতার সমরের চা দোকানের আড্ডায় ---- তারপর মেঠোপথ ধরে সাপদহ--গোলাহাট--বীরঘষা -- চাঁদাবিলা কিংবা শিলাইয়ের বুকচিরে  নোহারি-- নরহরিপুর --চমকাইতলা অথবা মোলডাঙ্গার সূর্যমুখী ও  ধাদিকার দূরবীনের  সাহিত্যে আসরে।সেদিন একটি বাংলা চ্যানেল এ জনমত সমীক্ষা দেখছিলাম।দেখলাম পোষ্টারের এক কোণে থাকা তোমার ছবিটাকে চিনতেই পারলোনা কেউই ? 'দেবদাস ' কার লেখা -- এই প্রশ্নের উত্তরে দু একজনমাত্ৰ তোমার নাম বলেছে। কেউ বলেছে সত্যজিৎ রায়---কেউ বলেছে মহাশ্বেতা দেবী -- কেউ বলেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়--- কিন্তু তোমার নাম মনে আসে নি। আচ্ছা শরৎ বাবু তোমার কাছে দু-একটা কথা  বড় জা...