কবিতা :বিদ্যাসাগর
বিদ্যাসাগর তুমিই জ্বেলেছো
জ্ঞানের আলো দেশে।
তুমিই হলে দয়ারসাগর
মানুষ ভালবেসে।
বিবেকানন্দ বলেছিলেন
তুমিই মডার্ন ম্যান।
মানুষের ভাল করাই
তোমার ধ্যান ও জ্ঞান।
জাতপাত ধর্ম নিয়ে
করোনি মাতামাতি।
চেয়েছিলে দূর করতে
কু- সংস্কারের রাতি।
হাড়ি মুচি ডোম অস্পৃশ্য
ছিল না তোমার কাছে।
কার্মাটারে ছিলে তুমি
সাঁওতালদের মাঝে।
বন্ধ ঘরের জানালা খুলে
আনলে আলো ঘরে।
জানাই তোমার শত প্রণাম
শ্রদ্ধাভক্তি ভরে।
-----
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন