কবিতা : আমি মানুষ হতে পারিনি




ঠিক কি কি গুন থাকলে 
একটা পশু মানুষ হয়
তা ঠিক সময়ে না জানার জন্য
                  আমি মানুষ হতে পারিনি।

ঠিক আর কতটা সঞ্চয় করলে
আমার চৌদ্দ প্রজন্মের ভবিষ্যৎ ঠ্যাং এর উপর ঠ্যাং
তা ঠিকঠাক হিসেব করতে না পারায়
                       আমি দাতা হতে পারিনি।

ঠিক কতটা ভালবাসলে
ক্ষতির সম্ভাবনা নেই
তার হিসেব কষতে কষতে
          হৃদয়ে লাবডুব শব্দ শোনা হয়নি।

অথচ
স্ত্রী ও পরস্ত্রীর মাঝের পিচ্ছিল পথকে
আড়াল  করতে ঘোমটা নামক বস্তুর
                সাহায্য নিতেও দ্বিধা করিনি।


-----------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি আসছি