কবিতা : যুদ্ধ
যুদ্ধ টিকে থাকার লড়াই বিশ্বজুড়ে যুদ্ধ মেলা বিশ্বজুড়ে যুদ্ধ বাজার যুদ্ধ শুধু যুদ্ধ খেলা। যুদ্ধ করে পথ শিশু ফুটপাথেতে খাবার তরে যুদ্ধ করে পথে পথে পথ হারিয়ে ভবঘুরে। যুদ্ধ করে বাপ বেটাতে রক্ত গরম হয়ে গেলে দুই দেহেতেই রক্ত একই সেটাও তারা যায় রে ভুলে। যুদ্ধ করেন গিন্নিমাতা বাড়ির কাজের মাসির সাথে কম টাকাতে কতটা বেশী খাটানো যায় হাতে নাতে। যুদ্ধ করেন মাস্টামশাই হাতে বিরাট ছড়ি নিয়ে ইংরেজীতে ফাইট করেন টাইট করা প্রশ্ন দিয়ে। যুদ্ধ করে গরীবছেলের ইস্কুলেতে পড়তে আসা বড় হলে মানুষ হলে মিটবে বাবা মায়ের আশা। যুদ্ধ করে যুদ্ধ করে কন্ট্রাক্টর...