কবিতা : কি আছে কি নেই
রাজ্য আছে রাজা নেই
লঙ্কা আছে রাবণ নেই।
লাঠি আছে লেঠেল নেই
ভক্ষক আছে রক্ষক নেই।
শত্রু আছে মিত্র নেই
যুদ্ধ আছে শান্তি নেই।
বর্ষাকালে বৃষ্টি নেই
পানা আছে পুকুর নেই।
নদী আছে জল নেই
মাটি আছে সার নেই।
শিশু আছে শৈশব নেই
কিশোর আছে কৈশোর নেই।
প্রেমিক আছে প্রেম নেই
নাড়ি আছে টান নেই।
হৃৎপিণ্ড আছে হৃদয় নেই
জীবন আছে জীবিকা নেই।
মানুষ আছে হুঁশ নেই
রক্ত আছে লাগলে নেই।
ভক্ত আছে ভক্তি নেই
ধন আছে মন নেই।
পেট আছে পেটুক নেই
উঠোন আছে নাচনি নেই।
রোগী আছে ঔষধ নেই
সিলিন্ডার আছে অক্সিজেন নেই।
বাজনা আছে গান নেই
ক্রিকেটার আছে রান নেই।
পাশবই আছে টাকা নেই
দোকান আছে খরিদ্দার নেই।
হকার আছে ফুটপাত নেই
বস্তী আছে স্বস্তি নেই।
আশা আছে ভরসা নেই
কালো আছে ফর্সা নেই।
চাহিদা আছে যোগান নেই
সাধ আছে সাধ্য নেই।
কবিতা আছে পাঠক নেই
বক্তা আছে শ্রোতা নেই।
ঠোঁটের কোনে হাসি নেই
চোখ আছে অশ্রু নেই।
----------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি: দ্রঃ
কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই ' আমি আসছি' তে আছে।
বাস্তব
উত্তরমুছুন