কবিতা : বোশেখ এলে - ই




বোশেখ  এলেই
একশো একটা প্রতিজ্ঞা করি
মিষ্টি হেসে প্যাকেট হাতে
ধার দেনা সব শোধ করি।

চৈত্রশেষে
হিসেব কষে দেখি
এ কি কান্ড একি !
ভুল করেছি একশো দুয়ের বেশী।

আবার 
বোশেখ আসে
আবার
কোমর  বাঁধি-----


-----------
ডঃ গৌতম কুমার মল্লিক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি আসছি

কবিতা : আমি মানুষ হতে পারিনি