কবিতা : অন্নদাশংকর রায়
রঙ নয় তুলি নয়
অক্ষর দিয়ে
ছবি তুমি এঁকেছিলে
মানব হৃদয়ে।
বিদ্রূপে ঠাসা ছড়া
কৌতুক ভরা
বড়দের ভুলত্রুটি
সোজা তুলে ধরা।
দুই বাংলার মাঝে
বিবেকের বাতি
দূর করেছিলে তুমি
অন্ধকার রাতি।
তুমি নেই তবু আছো
চিরদিন রবে
তোমার প্রেরণা নিয়ে
বাঙালী এগোবে।
------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন