কবিতা : পাহাড় হাসে পাহাড় ডাকে




পাহাড়  হাসে বরফ মুখে
নীল আকাশের গায়
সারা গায়ে  রঙিন রঙিন
ফুলেরা  শোভা পায়।

পাহাড় হাসে পাহাড় ডাকে
আয়রে খোকা  আয়
এবার পুজোয় তোরে যেন
একটু কাছে পাই।

বর্ষাকালে  ধ্বসের ভয়ে
দুরু দুরু বুক তার
বর্ষা গেলে হাসির ঝিলিক
জুড়ি মেলা ভার।

পেলিং  ডাকে নামচি ডাকে
ডাকে গ্যাংটক লাচুং
শিলং ডাকে সিমলা ডাকে
ডাকে দ্বার্জিলিং দেরাদুন।

পাহাড় হাসে পাহাড় ডাকে
বুক চিরে তার ঝর্ণা নামে
স্বপ্নে বেড়াই পাহাড় চড়ে
পাহাড় আমায় কাছে টানে।

-----------------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি আসছি

কবিতা : আমি মানুষ হতে পারিনি