কবিতা : আমি আসছি

 



তোরা শুনছিস, দিন গুনছিস
আমি আসছি
তোরা জেনে রাখ,নেই রাখঢাক
আমি আসছি।


আমি আসছি তোরা নাচছিস
কি ? ক্যাবারে ?
ওরে  বাবারে !
খেল  দেখাবো  আমি  আসছি।


আমি  আসছি  কথা  বলতে
আমি  মানুষের  কথা বলবো
আমি আসছি গান গাইতে
আমি মানুষের গান গাইবো।


আমি  শান্তির কথা বলবো
আমি মৈত্রীর  সুরে  গাইবো
আমি গোলাপের সাথে খেলবো
আমি প্রলাপের মত বকবো।


আমি আসছি তোরা সাবধান
যত  হানাদার খুব সাবধান
ওরে বদমাস  খাস  হাড়মাস
আমি আসছি তোরা চলে যা।



আমি হিরোসীমা  নাহি  ঘটাবো
আমি  মানবতাবাদ ছড়াবো
আমি  শান্তির  সেনা  সাজবো
আমি মর্ত্যে  গড়বো স্বর্গ।


আমি আসছি  তোরা শুনে রাখ
বাজা  ঢাকঢোল  বাজা করতাল
আমি  ভালোদের হব  ভগবান
আমি  মন্দের হব শয়তান।


সমাজের  যারা পিছিয়ে
আমি আনবো  তাদের এগিয়ে
আজও যে আছে  ঘুমিয়ে
আমি  দেবো গো তারে জাগিয়ে।


আমি গড়বো  শুধু  গড়বো
আমি  রুখবো যত ধ্বংস
আমি  ঘুষখোরদের রক্ত চুষে
শেষ  করবো বংশ।


আমি  কালোবাজারীর  কালোহাত
ভেঙে  দেব  দেব গুড়িয়ে
কালো টাকা ধন কুবেরের
লাথি  মেরে নেব কাড়িয়ে।


আমি  করবো  তোদের স্বাক্ষর
আমি  রক্তে  ঢুকাবো অক্ষর
আমি  চাবকে  চাবকে বলবো
কাজ কর ওরে  কাজ কর।


আমি বন্যার ত্রাণকর্তা
আমি মাস্টার প্ল্যান করবো
আমি হাজার হাজার মানুষের চোখে
খুশির বান দেখবো।


আমি  মাঠে  মাঠে সোনা ফলাবো
আমি মহাজনী প্রথা হঠাবো
আমি ঘুচাবো মায়ের কান্না
আমি চড়াবো  দু' বেলা রান্না।


আমি  চাঁদে  শেষ করি পিকনিক
 আমি মঙ্গলে যাবো  বেড়াতে
আমি বৃহস্পতির চাঁদেতে
যেতে পারি ঘুড়ি ওড়াতে।



আমি পথে ঘাটে শুধু  নাচবো
নাচতে  নাচতে  নাচাবো
আমি প্রাণখোলা হাসি হাসবো
আমি  দিলখুশ করে রাখবো।


------
------      -------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি মানুষ হতে পারিনি