কবিতা : বেশ ছিলাম




বড়ো  বড়ো গাছ  দেখলেই
নজর  যায়  ছায়ায়
ছায়া দেখলেই
মন  ছুটে  কলেজ।

একদল যুবক  যুবতী
হাসি - ঠাট্টা - ইয়ার্কি
উদ্ভট  পরিকল্পনা
ক্লাশ - অফ

হাতের  ছাপোষা খালি ব্যাগেও
লাগে ভার
উড়ু উড়ু মন দোলে ডালে
সংসার  বড্ড  অন্ধকার।

---------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : তোর ঐ

কবিতা : আমি আসছি

কবিতা : আমি মানুষ হতে পারিনি