কবিতা : তোর ঐ
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক দশ বছর আগে -------- তোর ঐ শূন্যে ওড়া চুল আমার সকল কাজে ভুল। তোর ঐ লাজুক লাজুক মুখ আমি ভুলি সকল দুখ। তোর ঐ রঙিন রঙিন টিপ আমার হৃদয় নদে ছিপ। তোর ঐ চোখের কাজল টান মন আমার আনচান। তোর ঐ আড় চোখেতে চাওয়া আমি ভুলেছি নাওয়া খাওয়া। তোর ঐ উদাসী হয়ে থাকা আমার বুকটা যেন ফাঁকা। তোর ঐ ইশারায় মারা চড় আমার হৃদয়ে তুলে ঝড়। তোর ঐ স্বপ্ন ভরা খুশ আমি হারিয়েছি সব হুঁশ। তোরে একটু দেখার রেশ আমি যাইরে প্রেমের দেশ। এখন ........... তোর ঐ চুল ভাতের থালায় আমি ভাবি পালাই পালাই। তোর ঐ লাজুক লাজুক মুখ পাই নারে আর সুখ। তোর ঐ রঙিন টিপে দেখি সব- ই কি ছিল মেকি। তোর ঐ চোখের কাজল টান আমার স্বপ্ন ভেঙে খান। তোর ঐ আড় চোখেতে চাওয়া আমার প্রেম পিরিতি হাওয়া। তোর ঐ উদাসী হয়ে থাকা ভাবি তুই একটি ন্যাকা। তোর ঐ ইশারায় মারা চড় আমার যায় রে জ্বলে ধড়...
বাহ্
উত্তরমুছুন