কবিতা : প্রেম ও বিয়ে
প্রেম করলে বিয়ে করতেই হবে
এমন কি কোন কথা আছে ?
কেউ কেউ আজীবন প্রেম করে যায়
বিয়ে না করে-ই।
আবার কেউ কেউ বিয়ে করেও
প্রেম বিতরণ করে বেড়ায়।
কারো কারো বিয়ের মাধ্যমেই
প্রেমের ফুল ফোটে।
কারোর কারোর আবার
বিয়েই হয়,প্রেম হয় না।
তখন তাদের কাছে প্রেম শব্দটি
কেমন যেন অর্থহীন মনে হয়।
----------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন