কবিতা : কর্মনাশ ও সর্বনাশ
আমার কর্মনাশ হলে কারও সর্বনাশ হয় না। সর্বনাশ হয় শুধু আমার স্ত্রী ,বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা ও দুধের শিশুর।
আর নিজের কর্মনাশ করেও মিছিলে ছুটি যাতে অন্য
বিশেষ কারও সর্বনাশ না হয়।অথচ ভেবেই দেখি না
মিছিলে না গেলে যার সর্বনাশ হবে সেই ছুটে আসবে যাতে আমার কর্মনাশ না হয়।
---–-―''''
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন