কবিতা : ধন্যবাদ, আইনস্টাইন সাহেব।
ধন্যবাদ ,আইনস্টাইন সাহেব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জন্মাবধি যা দেখেছি
সবই অপেক্ষিপ।
শীত --- গ্রীষ্ম --- বর্ষা
পাহাড় ---নদী --খেত
জোয়ার --- ভাঁটা
এমনকি সম্পর্কও।
ইতিহাসের পাতায়
রাজা ফকির হয়
ফকির হয় রাজা
------ সবই আপেক্ষিক।
সাফল্য আপেক্ষিক
ব্যর্থতাও
সময় আর সুযোগের
অপেক্ষা।
আমার বিশ্বাস
আজ চোখ রাঙায় যে
একদিন দয়া ভিক্ষা করবে সে
-------- সবই আপেক্ষিপ ।
-------------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন