কবিতা : তোর ঐ



কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

দশ বছর আগে --------

তোর  ঐ  
শূন্যে  ওড়া  চুল
আমার সকল কাজে ভুল।



তোর  ঐ
লাজুক  লাজুক মুখ
আমি  ভুলি  সকল  দুখ।


তোর  ঐ
রঙিন  রঙিন টিপ
আমার  হৃদয় নদে  ছিপ।


তোর  ঐ
চোখের  কাজল  টান
মন  আমার  আনচান।


তোর ঐ
আড় চোখেতে  চাওয়া
আমি ভুলেছি নাওয়া খাওয়া।


তোর ঐ
উদাসী  হয়ে থাকা
আমার বুকটা যেন ফাঁকা।


তোর ঐ
ইশারায়  মারা চড়
আমার হৃদয়ে তুলে ঝড়।


তোর ঐ
স্বপ্ন ভরা খুশ
আমি হারিয়েছি সব হুঁশ।


তোরে
একটু  দেখার রেশ
আমি যাইরে  প্রেমের  দেশ।


এখন ...........

তোর ঐ
চুল  ভাতের  থালায়
আমি ভাবি পালাই পালাই।


তোর ঐ
লাজুক  লাজুক  মুখ
পাই  নারে আর  সুখ।


তোর  ঐ
রঙিন টিপে দেখি
সব- ই কি ছিল মেকি।


তোর ঐ 
চোখের  কাজল টান
আমার স্বপ্ন  ভেঙে খান।


তোর ঐ
আড় চোখেতে  চাওয়া
আমার প্রেম পিরিতি হাওয়া।


তোর  ঐ
উদাসী  হয়ে থাকা
ভাবি  তুই  একটি  ন্যাকা।


তোর  ঐ
ইশারায়  মারা চড়
আমার যায় রে জ্বলে ধড়।


তোর  ঐ
স্বপ্ন  ভরা আশা
ভাবি বড়-ই সর্বনাশা।


তোরে
সকল  সময়  দেখা 
ভাবি  আমি বড়- ই একা।

-----------------------------
বি: দ্রঃ
আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল
বর্ধমান থেকে প্রকাশিত ' ভূমিপুত্র' ,,বিশেষ শারদীয়া সংখ্যা - ২০০৯/৭.



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : আমি আসছি

কবিতা : আমি মানুষ হতে পারিনি