কবিতা : তোর ঐ
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
দশ বছর আগে --------
তোর ঐ
শূন্যে ওড়া চুল
আমার সকল কাজে ভুল।
তোর ঐ
লাজুক লাজুক মুখ
আমি ভুলি সকল দুখ।
তোর ঐ
রঙিন রঙিন টিপ
আমার হৃদয় নদে ছিপ।
তোর ঐ
চোখের কাজল টান
মন আমার আনচান।
তোর ঐ
আড় চোখেতে চাওয়া
আমি ভুলেছি নাওয়া খাওয়া।
তোর ঐ
উদাসী হয়ে থাকা
আমার বুকটা যেন ফাঁকা।
তোর ঐ
ইশারায় মারা চড়
আমার হৃদয়ে তুলে ঝড়।
তোর ঐ
স্বপ্ন ভরা খুশ
আমি হারিয়েছি সব হুঁশ।
তোরে
একটু দেখার রেশ
আমি যাইরে প্রেমের দেশ।
এখন ...........
তোর ঐ
চুল ভাতের থালায়
আমি ভাবি পালাই পালাই।
তোর ঐ
লাজুক লাজুক মুখ
পাই নারে আর সুখ।
তোর ঐ
রঙিন টিপে দেখি
সব- ই কি ছিল মেকি।
তোর ঐ
চোখের কাজল টান
আমার স্বপ্ন ভেঙে খান।
তোর ঐ
আড় চোখেতে চাওয়া
আমার প্রেম পিরিতি হাওয়া।
তোর ঐ
উদাসী হয়ে থাকা
ভাবি তুই একটি ন্যাকা।
তোর ঐ
ইশারায় মারা চড়
আমার যায় রে জ্বলে ধড়।
তোর ঐ
স্বপ্ন ভরা আশা
ভাবি বড়-ই সর্বনাশা।
তোরে
সকল সময় দেখা
ভাবি আমি বড়- ই একা।
-----------------------------
বি: দ্রঃ
আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল
বর্ধমান থেকে প্রকাশিত ' ভূমিপুত্র' ,,বিশেষ শারদীয়া সংখ্যা - ২০০৯/৭.
খুব সুন্দর।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনVery nice
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
মুছুন